হাতের রেখাই বলে দেবে লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ
লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জড? বিয়েটা টিকবে তো নাকি হবে বিচ্ছেদ? ২০, ৩০ নাকি আরও দেরি? ঠিক কবে বসবেন বিয়ের পিঁড়িতে? বিয়ে নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। ঘরে বসে নিজে নিজেই পেয়ে যাবেন আপনার জীবনের এইসব প্রশ্নের উত্তর!
কোন বয়সে হবে আপনার বিয়ে?
রেজ লাইন যদি ছোট হয় এবং তা থাকে কনিষ্ঠ আঙুল ঘেঁষে তবে জানবেন আপনার বিয়ের ফুল ফুটতে অনেক দেরি। অন্তত ৪০ বছর পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। কিন্তু এই ছোট ম্যারেজ লাইনই যদি আবার থাকে উল্টো দিকে তবে বুঝবেন বিয়ের আপনার বেশি দেরি নেই। ২০ বছরেই বসতে হবে বিয়ের পিড়িতে। আর এই লাইন যদি হয় মাঝ বরাবর তবে আপনার বিয়ের বয়স ৩০।
এক না একাধিক বিয়ে?
হাতে একের বেশি বিবাহ রেখা থাকলে একাধিক বিয়ের যোগ থাকে। সেক্ষেত্রে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না।
কেমন হবে বিবাহিত জীবন?
ম্যারেজ লাইন যদি সোজা হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে তবে সুখী হবে আপনার বিবাহিত জীবন। কিন্তু লাইন যদি মাঝে মাঝে ভেঙে ভেঙে যায় তবে সেই সম্পর্ক সমস্যার মধ্যে দিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত হবে 'হ্যাপি এন্ডিং' ।
কীভাবে বুঝবেন আপনার সম্পর্কের বিচ্ছেদ ঘটবে কিনা?
আপনার হাতে যদি এমন কোনও লাইন থাকে যা বুড়ো আঙুলের নীচের উঁচু অংশ থেকে শুরু হয়ে বিবাহ রেখাকে কেটে কনিষ্ঠ আঙুলের নীচ পর্যন্ত বিস্তৃত থাকে, তবে বুঝতে এই বিয়ে টিকবে না। এর পরিণতি ডিভোর্স।
কখন বুঝবেন আপনার বিয়ে থেকে দূরে থাকা উচিৎ?
আপনার ম্যারেজ লাইন যদি স্বাভাবিক লাইনের মতো না হয়ে শিকলের মতো দেখতে হয় তবে আপনার বিয়ে না করাই ভালো। কারণ এরকম লাইন সমস্যায় জর্জরিত, অশান্তি পূর্ণ বিবাহিত জীবনের ইঙ্গিত দেয়।
হাতের রেখাই বলে দেবে লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ
Reviewed by PIAS DEY
on
September 16, 2018
Rating:
Reviewed by PIAS DEY
on
September 16, 2018
Rating:


No comments: