শরীর খারাপ থাকবে না ভাল? অক্টোবরে ঋণ থেকে মুক্তি মিলবে কোন রাশির জাতকের?
বৃষ রাশির শারীরিক ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। ভ্রান্ত চিন্তা, মানসিক সমস্যার কারণ হতে পারে। মাসের শেষ ভাগে রক্তচাপজনিত সমস্যায় ভোগার আশঙ্কা। ঋণের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে সামান্য সমস্যা থাকলেও দ্বিতীয় অর্ধ শুভ। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রথম অর্ধের তুলনায় মাসের দ্বিতীয় অর্ধ শুভ।
মিথুন রাশির শারীরিক ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী। মূত্র বা কিডনি সংক্রান্ত সমস্যা বিব্রত করতে পারে। ঋণের ক্ষেত্রে খুব সমস্যা না হলেও বিপরীত লিঙ্গের বন্ধুদের থেকে সাবধান থাকুন, সম্মানহানির আশঙ্কা আছে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র মধ্যম।
কর্কট রাশির শারীরিক ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী। বিশেষত হজম সংক্রান্ত সমস্যা, লিভার, গলব্লাডারের সমস্যা বিব্রত করতে পারে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা এবং ঋণের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশির শারীরিক ক্ষেত্র মধ্যম হলেও ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্র শুভ। সাফল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশির মানসিক উত্তেজনা, রাগ, রক্ত চাপ সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা মাসের প্রথম অর্ধে। চুল ওঠার সমস্যা হতে পারে। মধ্যম ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্র।
তুলা রাশির শারীরিক ক্ষেত্র মাসের প্রথম অর্ধে শুভ হলেও পরবর্তী অর্ধে রাগ বৃদ্ধির সম্ভাবনা। রক্তচাপ এবং মাথার যন্ত্রণা সংক্রান্ত সমস্যা বিব্রত করতে পারে। মধ্যম ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্র।
বৃশ্চিক রাশির শারীরিক ক্ষেত্র শুভ হলেও মানসিক সমস্যার আশঙ্কা আছে। বিভ্রান্তিমূলক চিন্তা মানসিক সমস্যার কারণ হতে পারে। ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্র শুভ।
ধনু রাশির হজম সংক্রান্ত সমস্যা থাকলেও অন্য জটিল সমস্যার আশঙ্কা কম। ঋণ, প্রতিযোগিতার ক্ষেত্র খুবই ভাল। শত্রু সংক্রান্ত সমস্যা বিব্রত করবে না।
মকর রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
মীন রাশির হজম, গলব্লাডার, লিভার সংক্রান্ত সমস্যা বিব্রত করতে পারে। মধ্যম ঋণ এবং প্রতিযোগিতার ক্ষেত্র।
Reviewed by PIAS DEY
on
October 03, 2021
Rating:


No comments: