নিজের হাত ২ মিনিট দেখুন, জেনে নিন আপনার প্রেম-জীবন কেমন...
প্রেমের সম্পর্কে কি বারবার বাধার মুখে পড়েন? নতুন সম্পর্কে জড়ানোর পর প্রথম দিকে সবকিছু ভালো থাকলেও, যত সময় এগোয় ততই প্রেম কমে সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। আপনার আশপাশের সবাই চুটিয়ে প্রেম করলেও আপনার সঙ্গেই কেন এরকম হয়, তা ভেবে অবাক হয়ে যান আপনি? উত্তর আছে আপনার হাতের রেখাতেই।
আপনার প্রেম জীবন কেমন কাটবে তা জানতে জ্যোতিষীর কাছে ছোটার দরকার নেই। নিজের হাত নিজেই দেখুন, বুঝতে পারবেন কোন রেখার দোষেই আপনার জীবনে প্রেম টেকে না।
কী ভাবে পড়বেন নিজের হাতের রেখা?
পুরষরা নিজেদের ডান হাত এবং মহিলারা নিজেদের বাঁ হাত ভালো ভাবে চোখের সামনে মেলে ধরুন। আঙুলগুলো সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন। ঘরের স্বাভাবিক আলোয় ঠিক আপনার কড়ে আঙুলের নীচের অংশে ফোকাস করুন। দেখবেন কড়ে আঙুলের নীচে একাধিক রেখা এদিক ওদিক প্রসারিত হয়েছে। এই গুলোই হল সম্পর্কের রেখা। এই সব রেখাগুলো থেকেই বোঝা যায় আপনার জীবনে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কতটা মাধুর্য থাকবে।
বেশিরভাগের ১-৫টি রেখা থাকে। আপনার মূল হাতের রেখাগুলি থেকে বোঝা যায় বর্তমান সম্পর্কগুলির কথা এবং অন্য হাতটি থেকে জানা যায় নতুন যে সব সম্পর্ক জীবনে আসবে, তার কথা।
* আপনার হাতের রেখা যদি গভীর, সোজা থাকে তাহলে বুঝতে হবে আপনার জীবনে সম্পর্কেরও গভীরতা রয়েছে।
* হাতের রেখা যদি নিম্নগামী হয়, তাহলে আপনার জীবনসঙ্গী আপনার ওপর কর্তৃত্ব ফলাবে।
* হাতের রেখা উপরের দিকে উঠলে বুঝবেন আপনার জীবনসঙ্গী ধনী ও সফল।
* হাতের রেখার নীচে যদি কাটাকুটি থাকে, তাহলে নিশ্চিত থাকুন সম্পর্কে ভাঙন ধরবেই।
* যদি দুটো রেখা সমান্তরাল ভাবে যায়, তাহলে আপনার মনের মানুষের সঙ্গে কোনও দিনও মিল হবে না।
নিজের হাত ২ মিনিট দেখুন, জেনে নিন আপনার প্রেম-জীবন কেমন...
Reviewed by Pias Dey
on
July 13, 2020
Rating:
Reviewed by Pias Dey
on
July 13, 2020
Rating:


No comments: